× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক শরিফুল হুদা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। ফাইল ছবি

অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো. শামছুল আলম ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর এ নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. বি. এম. আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। 

অধ্যাপক শরিফুল হুদা দেশের ভূগোল, পরিবেশ ও জিআইএস অঙ্গনের সুপরিচিত গবেষক। তিনি জাবি থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। জিআইএস, রিমোট সেন্সিং, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বনসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। 

গবেষণা ক্ষেত্রে অধ্যাপক শরিফুল হুদার অবদানও উল্লেখযোগ্য। পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, নগর দূষণ, বনভূমির পরিবর্তন, নদী ও জলাশয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে তাঁর ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ, গ্রন্থ ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত রিমোট সেন্সিং অ্যান্ড ফটোগ্রামেট্রি সোসাইটির সম্মেলনে তিনি সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক পুরস্কারও অর্জন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা