শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ২২:৩৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১১:২২ এএম
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরৎ ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন। গতকাল ১৫ আগস্ট মধ্যাহ্নে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক (ঢাকা বিশ্ববিদ্যালয়) মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা ও শূন্য থেকে একটি দেশের অবকাঠামোগত উন্নয়নে জাতির পিতার আত্মত্যাগ ও তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবনীর ওপর আলোচনায় অংশ নেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি কনফুশিয়াস ক্লাস রুমের পরিচালক অধ্যাপক মহিউদ্দিন তাহের, বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিকস বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও অন্য অতিথিরা। তাঁরা শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ যুদ্ধ পরবর্তী দেশে শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে তাঁর অবদান সম্পর্কেও আলোচনা করেন। এরপর শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
প্রবা/জিকে /এসআর