× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি শিক্ষক সমিতিতে এবারও নীল দল ১৪, সাদা ১

ঢাবি সংবাদদাতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৯:১১ পিএম

সভাপতি নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জিনাত হুদা। ছবি সংগৃহীত

সভাপতি নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জিনাত হুদা। ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যকর পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। এর মাধ্যমে এবারও সমিতির নেতৃত্ব ধরে রেখেছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।

অপরদিকে শুধু সহ-সভাপতি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থী অধ্যাপক মো. লুৎফর রহমান। এই পদে নীল দলের প্রার্থী ছিলেন অধ্যাপক ড. লাফিফা জামাল।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও ফার্মেসি অনুষদের ডীন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। এদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আগামী এক বছরের জন্য শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নীল দলের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট। নীলদের অপর বিদ্রোহী প্রার্থী অধ্যাপক ড. আ.ক. ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।

সহ-সভাপতি পদে অধ্যাপক মো. লুৎফর রহমান ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট।

৭১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. জিনাত হুদা পেয়েছেন। এ পদে সাদা দলের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে ৮২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. মাসুদুর রহমান; নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. মো. মহিউদ্দিন ৪৬১ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক আবু খালেদ মো. খাদেমুল হক ৮৪৫। এ পদে সাদা দলের প্রার্থী দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।

কার্যনির্বাহী পরিষদের ১০টি সদস্য পদে নীল দল থেকে নির্বাচিতরা হলেন অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী, গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শারমিন মূসা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক শরিফ আখতারুজ্জামান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা