শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ১৭:০৭ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২২ ১৭:৪৪ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫ আগস্ট সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক গনেশ চন্দ্র সাহাসহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
এরপর দুপুরে ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. লতিফ মাসুম, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তারেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. এ টি এম মাহবুবুর রহমান, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাসেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফজলুল হক পলাশসহ কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।
প্রবা/জিকে/এমআই