× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির হলে ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯ পিএম

ছাত্রদল নেতা মো. মাহদিজ্জামান জ্যোতি। ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতা মো. মাহদিজ্জামান জ্যোতি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে ছাত্রদল নেতা মো. মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত জ্যোতি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই। 

মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের একটি ভিডিও শনিবার  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ছাত্রদলের এক সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এর জের ধরে মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত জ্যোতি বলেন, “এটা অনেক আগের ভিডিও। এই ভিডিওটি এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে এনে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।”

এটা কোন সময়ের ভিডিও জানতে চাইলে জ্যোতি বলেন, “এটা ৫ আগষ্টের পরপর কোন এক সময়ের ভিডিও হবে। আমরা জাস্ট কয়েকজন ফ্রেন্ড মিলে মজা করে এটি সেবন করেছিলাম। এটা আর তেমন কিছু না।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা