× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩ পিএম

সচিবালয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

সচিবালয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সচিবালয়ে বৃহস্পতিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে। সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন উপাচার্য। এ সংক্রান্ত একটি তথ্যসমৃদ্ধ বুকলেটও তিনি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, নিয়মিত ব্রিফিং কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করা হবে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা, একাডেমিক পরিবেশ এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভূমিকার কথা উল্লেখ করে এর সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা