× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে নতুন ভর্তির সুযোগ ৪৯৮ শিক্ষার্থীর

জবি সংবাদদাতা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ০৭:৩৬ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ০৭:৪৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির সপ্তম মেধাতালিকা ও ষষ্ঠ মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে। এ মেধাতালিকায় ৪৯৮ জন শিক্ষার্থী নতুন করে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন পদ্ধতি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শনিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটে মোট ৪১৫ জন শিক্ষার্থী নতুন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, ‘বি’ ইউনিটে ৭০ জন ও ‘সি’ ইউনিটে ১৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য বিষয় পেয়েছেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে সপ্তম মেধাতালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে (http://gstadmission.ac.bd/) গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিট এবং বিশেষায়িত বিভাগ মিলিয়ে সর্বমোট ৪৩ হাজার ৫৫১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে মোট ৮২৫ ও ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০ এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে।

‘সি’ ইউনিটে আসন সংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্যান্য বিভাগের জন্য ৬০টি আসন বরাদ্দ রয়েছে।

সপ্তম মেধাতালিকায় নতুন করে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্দেশনায় বলা হয়- অনলাইনে প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টার মধ্যে জমা দিতে হবে।

মূল কাগজপত্র জমা : সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। তা না হলে প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখে একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে।

ইতোমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়- ‘এসব শিক্ষার্থী GST-ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভর্তি হয়ে থাকলে তাদের পুনরায় ভর্তি হতে হবে না।’

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন পদ্ধতি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ থেকে বিভাগে মাইগ্রেশন চালু থাকবে।

সপ্তম মেধাতালিকা থেকে যে পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলবে: আবেদনকারী GST গুচ্ছভুক্ত এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে তাকে অবশ্যই তার পছন্দমত একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।

এ পর্যায় থেকে প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না (বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সম্পূর্ণরূপে বন্ধ)। ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে তার বিভাগ পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে প্রযোজ্যক্ষেত্রে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে।

মেধাতালিকাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা