× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে: শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭ পিএম

কর্মদিবসের প্রথম দিনে বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

কর্মদিবসের প্রথম দিনে বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না, বরং তা রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

নতুন সরকারের কর্মদিবসের প্রথম দিনে বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

পতিত সরকারে ১৭ বছরের শাসনামলে মাঝে মাঝে কারিকুলাম পরিবর্তন হয়েছে, সেটা আবরও দেখা যাবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংক্ষেপে বলেন, “কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে”।

বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “২০০১ সালে দায়িত্ব পাওয়ার পর নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো তো চলেই গিয়েছে, সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না”।

মঙ্গলবার শপথ গ্রহণের দিন জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারি টপকে ঢোকার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতার সুরে বলেন, “আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে—এটাই আমি বিশ্বাস করি”।

দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা আপনাকে পছন্দ করে আপনাকে ফলো করে, আজকের দিনে আপনি দায়িত্ব পেয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বার্তা হল যেটা স্টেট মিনিস্টার আগেও বলেছিলেন বাইরে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোন এডুকেশন থাকতে পারবে না। এই কমিডিটি ইজ নট এডুকেশন যে কমিডিটি এটা ডমেস্টিক কমিডিটি না ইন্টারন্যাশনাল কমিডিটি। উই মাস্ট কামপিট উইখ আদার ওয়ার্লড কান্ট্রি। সেইজন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান প্রোগ্রাম লেআউট করব আপনাদেরকে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা