× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজায় স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১ পিএম

রোজায় পুরো মাস দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফাইল ফটো

রোজায় পুরো মাস দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফাইল ফটো

রোজার মাসে দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

এর আগে সিদ্ধান্ত ছিল, মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে—অর্থাৎ রমজান শুরুর আগেই ছুটি শুরু হবে। তবে স্কুলগুলোতে ১৫ রমজান (৭ মার্চ) পর্যন্ত নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক ও অভিভাবক।

হাইকোর্টের আদেশের ফলে পূর্বঘোষিত ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি কার্যকর হবে। অর্থাৎ পুরো রমজান মাসজুড়েই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

রমজান শুরুর দিন থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

এর আগে গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরবর্তীতে বিষয়টি আদালতের নজরে এলে রিটের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতের এ আদেশের ফলে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে পূর্বের সিদ্ধান্তে পরিবর্তন এলো। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা