× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করলেন ১৫৫ শিক্ষার্থী

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৫:৩৭ পিএম

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করলেন ১৫৫ শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৫৫ জন ফেল থেকে পাস করেছেন। গ্রেড পরিবর্তন হয়েছে ১৬৪ শিক্ষার্থীর। শনিবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। 

তিনি জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৩৮ শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। এদের ৩৭ জন জিপিএ-৫ পান।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ‘যাচাই-বাচাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর পর্যন্ত  কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা