বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০২ এএম
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যমুনায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতৃত্ববৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার চাওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানায়।
এ সময় তারা উই ওয়ান্ট, 'জাস্টিস জাস্টিস; নারায়েন তাকবির, আল্লাহু আকবর; জুলাইয়ে হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; পুলিশ লীগের সংস্কর, এ মুহুর্তে দরকার প্রতিবাদী স্লোগান দেয়।
সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,'আমাদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সরকার আমাদের ওপর গুলি করেছে। এ সরকার আমাদের নয়। আবার যদি কোন ভাইবোন পুলিশ গুলিতে আহত হয় আমরা পুলিশ লীগকে দেখে নিব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা হাসিনাকে সরিয়েছি ৷ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো পুলিশ সংস্কার গঠন করা কিন্তু সেটা করা হয়নি “
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “এক জুম্মাবার আমার ভাই হাদিকে হত্যার পর পুলিশলীগ আরেক জুম্মায় আমাদের ওপর আঘাত করেছে। আমরা আর মার খেতে চাই না। আমরা দেখিছি জুলাইয়ে কিভাবে পুলিশ হামলা করেছে। আমরা পুলিশের সংস্কার চাই।”
ভিপি রিয়াজুল ইসলাম বলেন, 'আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম জুলাই গনঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত পুলিশদের বহিষ্কার করে নতুন করে শিক্ষার্থীদের নিয়োগ দিতে। পুলিশ সবসময় শিক্ষার্থীদের ওপর হামলার সময় সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। শুধু শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে তারা গুলি চালাতে পারে। আমরা এদের সংস্কার চাই