× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৫৬ পিএম

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) দুই দিনব্যাপী উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত। ছবি: এইউএসটি

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) দুই দিনব্যাপী উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত। ছবি: এইউএসটি

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) দুই দিনব্যাপী ‘উইন্টার ফোক ফেস্ট সিজন’ সম্পন্ন হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের এইউএসটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসব সোমবার সমাপ্ত হয়।

এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম এবং এইউএসটি কালচারাল ক্লাবের সদস্যরা।

উৎসবটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শীতকালীন লোকসংস্কৃতি ও ঐতিহ্য উদ্‌যাপনের মাধ্যমে ক্যাম্পাস জীবনে ভিন্নমাত্রা যোগ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা