× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নব-নির্বাচিত কর্মচারী নেতাদের সংবর্ধনা দিল ‘জেইউ কলিগস ইউনিটি’

জাবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১৭:১৯ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ১৭:২০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে নব-নির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে ‘জেইউ কলিগস ইউনিটি’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে নব-নির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে ‘জেইউ কলিগস ইউনিটি’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে নব-নির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে ‘জেইউ কলিগস ইউনিটি’। সংগঠনটি মূলত বিশ্ববিদ্যালয়ে সরাসরি তৃতীয় শ্রেণিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কাজ করে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার বিকেল সাড়ে চারটায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কর্মচারী সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. আবদুর রহিম, সহ-সভপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. নুরুন নবী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. হান্নান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক ফারহান তানভীর, মহিলা সম্পাদিকা মিসেস রহিমা খানম, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রেজ্জাক, সদস্য নারায়ণ চন্দ্র মন্ডল, মো. ইমান আলী ও মো. জিন্না মিয়াকে সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক কাজী জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সুজন মিয়া, ওমর ফারুক আকন্দ, শাহাদাৎ হোসেন অপু, সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, তসলিম আহমেদ, শরিফ হোসেন ও জহুরুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত সভাপতি আবদুর রহিম বলেন, “জেইউ কলিগস ইউনিটির কর্মচারীরা পাশে থাকলে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কাজ করা আরও সহজ হবে।” 

সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, “জেইউ কলিগস ইউনিটি একটি নতুন কর্মচারী বান্ধব সংগঠন। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

সংগঠনটির আহ্বায়ক কাজী জাকারিয়া বলেন, “জেইউ কলিগস ইউনিটি সব সময় জাহাঙ্গীরনগরের কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে পাশে থাকবে। আমরা আশা করব নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা