সাত কলেজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১১:০২ এএম
এক দফা দাবিতে ঢাকার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের কর্মসূচি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা ছবি: সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন এক দফা দাবিতে বুধবার বেলা ১১টায় ঢাকার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের কর্মসূচি দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ জানুয়ারি এই কর্মসূচির কথা জানায় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন।
এক দফা দাবিটি হলো— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়াটি ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রকাশিত হওয়ার পরপরই তা নিয়ে বিভিন্ন পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় সব স্টেকহোল্ডারদের সঙ্গে কলসালটেশন সভার আয়োজন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাওয়া পরামর্শের ভিত্তিতে মন্ত্রণালয় এই খসড়া হালনাগাদ করেছে বলে জানা গেছে।
সবশেষ ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে। সেই সভায় ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি সূত্রে জেনেছে যে,১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে।
তাই তারা চাচ্ছেন, উপদেষ্টা পরিষদের এই সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদন দেওয়া হোক। পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।