× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন

শীর্ষ তিন পদসহ শিবিরের নিরঙ্কুশ জয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফলে শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ।

মঙ্গলবার অনুষ্ঠিত এ শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল বুধবার রাতে চূড়ান্ত ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী ।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় নিশ্চিত করেন  শিবির সমর্থিত প্রার্থীরা। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ।

নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মোট ৩৮টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৯৭৩ ভোট। এতে ৩ হাজার ৪৯৭ ভোটের বড় ব্যবধানে জয় পান আরিফ। 

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুলনামূলক বেশি। শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট। এতে ৯৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাসুদ রানা। 

৩৮ কেন্দ্রের ফলাফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন-  মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫ হাজার ৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫ হাজার ৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন (৪ হাজার ৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪ হাজার ৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪ হাজার ৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪ হাজার ৪০১ ভোট), ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম (২ হাজার ৪৬৭ ভোট) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (তিন হাজার ৪৮৬ ভোট)।

ছাত্রদল সমর্থিত প্যানেল জয় পেয়েছে তিনটি সম্পাদকীয় পদে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া পাঁচ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন চার হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো: রিয়াসাল রাকিব চার হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা