× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন

ভিপি-এজিএসে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪০ পিএম

এখনও ভোট গণনা চলছে জকসুতে। ছবি: সংগৃহীত

এখনও ভোট গণনা চলছে জকসুতে। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী। আর জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।

নির্বাচন কমিশনের তিনজন সদস্য বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথমে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেও পরে আরও তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে।

এরপর দুপুরের মধ্যে আরও চার কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। বিকালের মধ্যে আরও সাতটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

যেসব কেন্দ্রের ফল পাওয়া গেছে সেসবের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ২৪০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ে গঠিত প্যানেলের এ কে এম রাকিব।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৩১৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ২৮৮৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ।

একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১০১ ভোট।

আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা।

এই পদে  ২০৮১ ভোট পেয়েছেন ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল।

এখনও বাকি আছে কেন্দ্রীয় সংসদের ১৮টি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা