× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন: ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ০৮:৪৭ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১১:৩২ এএম

জকসু নির্বাচন: ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৮টি  কেন্দ্রের  ফলাফল ঘোষণা হয়েছে। এসব কেন্দ্রে  ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। 

৮টি কেন্দ্রের ফলাফলে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও ভিপি পদে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।

শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে- রিয়াজুল- ৮১০ এবং ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব- ৮০৪ ভোট পেয়েছেন।

শিবির সমর্থিত প্যানেলের জিএস -আব্দুল আলিম আরিফ- ৮২৫ এবং ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট। 

শিবির সমর্থিত প্যানেলের এজিএস -মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ বোট। অন্যদিকে ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে তানজিল- পেয়েছেন ৬৯০ ভোট।

এর আগে ৬টি কেন্দ্রের ফলাফলেও এগিয়ে ছিল শিবির সমর্থিত প্যানেল। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃ বিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, ফার্মেসী, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফলাফল বুধবার সকালে ঘোষণা করা হয়।

ভিপি পদে ৬টি কেন্দ্রের ৫টিতে এগিয়ে আছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল। ৬ কেন্দ্র মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৫৭৬। নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে ৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় । এতে চারটি কেন্দ্রের তিনটিতেই শিবির সমর্থিত প্যানেল এগিয়ে । 

জিএস পদে ৪ কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৪১৯ ভোট। অন্যদিকে ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২০৬ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ১৫৭ ভোট পেয়েছেন।

এজিএস পদে ৩ কেন্দ্রে ৪০৮ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। এই পদে ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩৬২ ভোট, এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া পেয়েছেন ৭৪ ভোট ।

ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৯১ ভোট, স্বতন্ত্র রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট।

এই বিভাগে জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৯০ ভোট, ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা ৪৫ ভোট এবং মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৩৯ ভোট পেয়েছেন।

এছাড়া, এ বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা ৯৮ ভোট, ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেলের এবিএম তানজিল ৮৫ ভোট এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের শাহীন মিয়া পেয়েছেন ১২ ভোট ।

নৃ-বিজ্ঞান বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেলের একেএম রাকিব ১১৮ ভোট এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের কিশোয়ার সাম্য ১৭ ভোট পেয়েছেন।

এই বিভাগে জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট, ছাত্রদল ও অধিকার প্যানেলের খাদিজাতুল কুবরা ৭৩ ভোট এবং মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৪৬ ভোট পেয়েছেন।

এছাড়া এজিএস পদে এ বিভাগে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা ১০২ ভোট, ছাত্রদল ও অধিকারের এবিএম তানজিল ১২৬ ভোট, এবং জাতীয় ছাত্রশক্তির শাহীন মিয়া ২৭ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ১৩২ ভোট, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের কিশোয়ার সাম্য পেয়েছেন ১৭ ভোট।

এদিকে এ বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ৬২ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৫৯ ভোট পেয়েছেন।

তাছাড়া এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা ১৩০ ভোট, ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ১০৬ ভোট, গণতান্ত্রিক ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ২৫ ভোট পেয়েছেন।

ফার্মেসী বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির প্যানেলের রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, ছাত্রদল ও অধিকার প্যানেলের একেএম রাকিব ৫৩ ভোট এবং স্বতন্ত্র রাকিব হাসান পেয়েছেন ৩ ভোট।

এই বিভাগে জিএস পদে শিবির প্যানেল থেকে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট । আর ছাত্রদল ও অধিকার সমর্থিত প্যানেল থেকে খাদিজাতুল কুবরা ২৬ ভোট এবং মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ পেয়েছেন ১৩ ভোট।

একই বিভাগে এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৮ ভোট, ছাত্রদল ও অধিকার প্যানেলের এবিএম তানজিল ৪৫ ভোট এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ১০ ভোট পেয়েছেন। 

এছাড়া আরও দুই কেন্দ্র-  সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ কেন্দ্রে ভিপি, জিএস ও এজিএস তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে আছেন।

সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ও ৫১ ভোট। দুই বিভাগ মিলিয়ে মোট ভোট পেয়েছেন ১৫৭। এছাড়াও একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব পেয়েছেন ৯৪ ও ৩৯ ভোট। দুই বিভাগ মিলিয়ে রাকিব মোট ভোট পেয়েছেন ১৩৩।

জিএস পদে সিএসই বিভাগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১১২ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে আলীম পেয়েছেন ৪৬ ভোট, খাদিজা পেয়েছেন ১৮ ভোট। দুই বিভাগ মিলিয়ে মোট ভোটে আব্দুল আলীম আরিফ ১৫৮, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭১।

এজিএস পদে সিএসই বিভাগে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট, তানজিল পেয়েছেন ৩০ ভোট। দুই বিভাগে মোট ভোটে মাসুদ রানা পেয়েছেন ১৪৭ এবং তানজিল পেয়েছেন ১১০।

ভোট গণনায় যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা