× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন

ভোট গণনা স্থগিত, প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২১:৫০ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২১:৫৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ থেকে নেওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ থেকে নেওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সৃষ্ট সংকট নিরসনে প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। 

জকসু নির্বাচন কমিশন মঙ্গলবার রাতে স্বতন্ত্র ও প্যানেলভুক্ত ভিপি এবং জিএস প্রার্থীদের নিয়ে এ বৈঠক শুরু হয়। পরবর্তী করণীয় এবং ভোট গণনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে কমিশন সূত্র জানিয়েছে। 

নির্বাচন কমিশনার অধ্যাপক আনিছুর রহমান বলেন, “আমাদের যান্ত্রিক ক্রটির কারণে আমাদের ভোট গণনা স্থগিত ছিল। আমরা এখনো যান্ত্রিক ত্রুটি সমাধানের পর্যায়ে যেতে পারিনি। তাই পরবর্তী করণীয় নির্ধারণ করতে ভিপি এবং জিএস প্রার্থীদের সাথে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।”

এর আগে, ওএমআর মেশিনে ভোট গণনা শুরুর কিছুক্ষণ পরই মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কারিগরি জটিলতার কারণে গণনার কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা