× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন: যান্ত্রিক ত্রুটিতে স্থগিত ভোট গণনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২১:৩২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো

যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত করা হয়েছে।

ওএমআর মেশিনে ভোট গণনা শুরুর কিছুক্ষণ পরই মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কারিগরি জটিলতায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনার কার্যক্রম স্থগিত ছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোট গণনা শুরুর পর দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। ফলের নির্ভুলতা নিশ্চিত করতে ফের যাচাই প্রক্রিয়া শুরু হয়, তবে সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত ভোট গণনা চালু করা সম্ভব হয়নি।

জকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা গণনা কার্যক্রম শুরু করেছিলাম। মেশিনে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা সমন্বয়ের চেষ্টা চলছে। 

“দুটি মেশিনে ভোট গণনার ফলাফল মিলিয়ে দেখার কাজ করা হচ্ছে। সমস্যাটি কোথায় হয়েছে, তা দ্রুত জানানো হবে এবং পরবর্তী করণীয় সম্পর্কেও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা