× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিযোগ জবি ইউটিএলের

জকসু নির্বাচনে ‘একটি প্যানেল’ আচরণবিধি লঙ্ঘন করছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১২:৫২ পিএম

জকসু নির্বাচনে ‘একটি প্যানেল’ আচরণবিধি লঙ্ঘন করছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন শুরু হতে না হতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউটিএল নেতৃবৃন্দ এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা প্রতিটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্দিষ্ট একটি দলের পুলিং এজেন্টদের হাতে এমন কিছু ভোটার স্লিপ পাওয়া গেছে, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ওই প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।’

অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন আরও বলেন, ‘ভোটার স্লিপ একটি সংবেদনশীল ও নিরপেক্ষ নির্বাচনী উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।’

তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা