× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে বসেই চবির ভর্তি পরীক্ষা দিলেন তারা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৩:২৯ পিএম

হাসপাতালে বসেই চবির ভর্তি পরীক্ষা দিলেন তারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলেও সেখানেই বসে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা।

শনিবার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর ওই দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একাধিকবার বমি করতে থাকেন। রাতের পর্যাপ্ত ঘুম না হওয়া ও খাবার না খাওয়ার কারণেই তাদের এ শারীরিক সমস্যা দেখা দিয়েছে বলে দাবি চিকিৎকের।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদ। অপর শিক্ষার্থী রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবন (শহিদ হৃদয় তরুয়া ভবন)।

অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, ‘খাবার না খাওয়া এবং রাতের পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তারা বেশি পরিমাণ বমি করেছে। আমরা তাদের বমি প্রতিরোধক ওষুধ দিয়েছি। তারা মেডিকেল সেন্টারেই পরীক্ষায় অংশ নিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা