× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান

জবি সংবাদদাতা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১২:৫৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৩:০৭ পিএম

অধ্যাপক মো. আইনুল ইসলাম সভাপতি এবং অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

অধ্যাপক মো. আইনুল ইসলাম সভাপতি এবং অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল আলীম ফলাফল ঘোষণা করেন।

সহসভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএমএম গোলাম আদম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্যপদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সৈয়দ আলম,  ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মালেক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রতিনিধিরা উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য (ভারপ্রাপ্ত) তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, নির্বাচনে ছয় পদে ৩০ জন শিক্ষক লড়াই করেন। এর মধ্যে ১৫ জন নির্বাচিত হন। এবার নির্বাচনে মোট ভোটার ৬৭৫ এবং ভোটে অংশগ্রহণ করেন ৫০৫ জন শিক্ষক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা