× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মিডিয়া ব্রিফিং করেছে  ঢাকা জেলা পুলিশ। প্রবা ফটো

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মিডিয়া ব্রিফিং করেছে ঢাকা জেলা পুলিশ। প্রবা ফটো

‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে  ৪০০ লিটার কেমিক্যাল ও ৪ টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। 

বিস্ফোরণের ঘটনায়  ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার বিকেল ৫ টায় প্রেস ব্রিফিং করেন।

পুলিশ সুপার বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২ টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়, মাদ্রাসা শিক্ষক আলামিন এর দুই ছেলে সহ, ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০০ লিটার কেমিক্যাল, ৪ টি বোমা, একটি ল্যাপটপ, দুটি মনিটার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন,  এ ঘটনায় এখন পর্যন্ত  ৩ জনকে আটক করা হয়েছে। সিআইডির বোমা ডিসপোজাল ক্রাইম ইউনিট বোমা তৈরির কেমিক্যাল, ককটেল ও বোমা উদ্ধার করেন।

‎স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এতে মাদ্রাসাটির ওই ভবনের দেয়াল উড়ে গেছে এবং ভবনে থাকা আসবাবপত্র ও জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।

তারা আরও জানায়, মাদ্রাসা ভবনের পাশে থাকা মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ৪ তলা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা