কেরানীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মিডিয়া ব্রিফিং করেছে ঢাকা জেলা পুলিশ। প্রবা ফটো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা যায়।
ঘটনাস্থল থেকে ৪০০ লিটার কেমিক্যাল ও ৪ টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
বিস্ফোরণের ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার বিকেল ৫ টায় প্রেস ব্রিফিং করেন।
পুলিশ সুপার বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২ টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়, মাদ্রাসা শিক্ষক আলামিন এর দুই ছেলে সহ, ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০০ লিটার কেমিক্যাল, ৪ টি বোমা, একটি ল্যাপটপ, দুটি মনিটার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। সিআইডির বোমা ডিসপোজাল ক্রাইম ইউনিট বোমা তৈরির কেমিক্যাল, ককটেল ও বোমা উদ্ধার করেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এতে মাদ্রাসাটির ওই ভবনের দেয়াল উড়ে গেছে এবং ভবনে থাকা আসবাবপত্র ও জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।
তারা আরও জানায়, মাদ্রাসা ভবনের পাশে থাকা মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ৪ তলা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।