× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ২

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি প্রদান ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে একজন প্রক্সি প্রদানকারী এবং অপর একজনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।

আটক প্রক্সি প্রদানকারী হলেন, বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মো. আলম (৩০)। অন্যজন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

অপরদিকে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হন ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা