× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোট গণনা পদ্ধতির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেন, সম্প্রতি দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে আমরা কায়িক (ম্যানুয়ালি) ও ডিজিটাল– দুই ধরনের ভোট গণনা পদ্ধতিই পর্যবেক্ষণ করেছি। সেসব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও আমাদের বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করেই ওএমআর মেশিনের মাধ্যমে জকসুর ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট গণনার জন্য মোট ৯টি মেশিনের ব্যবস্থা থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে প্রতিটি বিভাগের জন্য একটি করে কক্ষ বরাদ্দ থাকবে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ নিশ্চিত করা হবে। তবে কোনো বিভাগে ঠিক কতটি বুথ থাকবে, তা নির্ধারিত হবে সংশ্লিষ্ট বিভাগের মোট ভোটার সংখ্যার ওপর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা