× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকির অভিযোগ

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ২০:৪২ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ২০:৪৩ পিএম

রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকির অভিযোগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট নয় জন শিক্ষক এবং কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২১ ডিসেম্বর) ডাকযোগে পাঠানো চিঠির মধ্যে কাফনের দুটি করে টুকরো কাপড় পাওয়ার কথা জানিয়েছেন ওই শিক্ষকেরা। 

নগরীর মতিহার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের রেজিস্টার সেলিম হোসেন।

ডাকযোগে কাফনের কাপড় পাওয়ারা হলেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন, সহসভাপতি ড. জগলুল শাহাদাত, রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ, রুয়েট রেজিস্ট্রার ড. মো. সেলিম হোসেন, কম্পোট্রোলার নাজিমউদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ এবং সেকশন অফিসার রাইসুল ইসলাম রেজা।

রুয়েটের রেজিস্টার সেলিম হোসেনের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রুয়েটের প্রফেসর ড. মো. ফারুক হোসেন, প্রফেসর ড. মো. রবিউল আওয়াল, প্রফেসর ড. মো. জগলুল সাদত, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ, প্রফেসর ড. মো. সেলিম হোসেন, মো. মামুনুর রশীদ, নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশলী মো. হারুন অর রশিদ, প্রকৌশলী মো. রাইসুল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামে ‘সচেতন নাগরিক সমাজ’ নাম দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাওয়া যায়। চিঠি খুললে ভেতরে দুই টুকরো সাদা কাফনের কাপড় পাওয়া যায়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ও ভীতির সঞ্চার হয়েছে এবং সকলে প্রাণহানির ভয়ে রয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই ঘটনার সঙ্গে গত ৬ ডিসেম্বর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার যোগসূত্রতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সঠিক তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছে রুয়েট প্রশাসন। আমরা তদন্ত করছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা