× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভর্তি পরীক্ষাকে ঘিরে প্রদর্শনীর আয়োজন জাবি ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:২১ পিএম

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সারাদেশ থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের সাথে আগত অভিভাবকদের জন্য বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রদর্শনী গ্যালারীর আয়োজন করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার লক্ষ্যে দেওয়া ‘৩১ দফা’ রূপরেখাকে বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে তুলে ধরেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদল নেতা নবীনূর রহমান নবীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন কাজ করছে। সেগুলো প্রচার ও বাস্তবায়নের জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষ সহজে, সাশ্রয়ী মূল্যে এবং দুর্নীতিমুক্ত পরিবেশে সকলসেবা গ্রহণ করতে পারবে।

শাখা‌ ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা, সে পরিকল্পনার তার আলোকে গুরুত্বপূর্ণ দফাগুলো যেমন ক্রীড়া, সাংস্কৃতিক এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা ফেস্টুনে তুলে ধরেছি। যারা অবসর সময় এখানে কাটান, আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে এ পরিকল্পনা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা