× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসু নির্বাচন ৩০ ডিসেম্বরই হবে : জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, ‘নির্বাচনে কোথাও কোনও বাধা নেই। নির্বাচনের যাবতীয় প্রস্তুতিসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে আরো জোরালোভাবে ভাবা হচ্ছে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জবি উপাচার্য  এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন সম্পন্ন করতে আমাদের কোথাও কোনও বাধা নেই। শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি আগ্রহ ও জমজমাট দেখতে পাচ্ছি। সবার সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর একটি সুন্দর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, উপদেষ্টারা আমাদের সব কথা শুনে সন্তুষ্ট হয়েছেন। আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের কমিশন ছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা থাকবে অনেক বেশি। এবার ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে। আমরা পর্যাপ্ত পরিমাণ মেশিন রাখব।

এদিকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ডাকসু, রাকসু, চাকসু, জাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করি একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন উপাচার্যের নেতৃত্বে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী। তালিকায় দেখা যায়, ভিসি পদে লড়ছেন ১২ জন। আর জিএস পদে ৯ ও এজিএস পদে ৮ জন রয়েছেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনার জন্য ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা