× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-সেবায় শিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশনা দিল কারিগরি শিক্ষা বোর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ০০:১০ এএম

ই-সেবায় শিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশনা দিল কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষাক্রমে পাঠদানকারী শিক্ষকদের তথ্য ই-সেবার মাধ্যমে হালনাগাদের নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রম পরিচালনাকারী সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলমান বোর্ড মূল্যায়ন পর্বগুলোর (প্রথম ২০২৫Ñ২৬, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্ব) পাঠদানকারী শিক্ষকদের তথ্য আজ সোমবার থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে হালনাগাদ করতে হবে।

রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ (ডিপ্লোমা শাখা) থেকে প্রকাশিত এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় প্রধান, চিফ ইন্সট্রাক্টর, উপাধ্যক্ষ, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব শিক্ষকের নাম, পদবি, নিজ নামে সোনালী ব্যাংকের হিসাব নম্বর, মোবাইল নম্বর, শাখার নাম এবং চলমান পর্বে পাঠদানকারী বিষয়সমূহ ই-সেবায় এন্ট্রি ও হালনাগাদ করতে হবে। পূর্বে এন্ট্রি করা তথ্য থাকলে সেগুলোও সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, বোর্ডের সব বিল-সংক্রান্ত কার্যক্রমে নাম অঙ্কিত সিল ব্যবহার বাধ্যতামূলক। একবার তথ্য এন্ট্রি দেওয়ার পর ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না। ভবিষ্যতে শিক্ষক নিয়োগ ও বোর্ডের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ই-সেবায় থাকা এই তথ্যের ওপর নির্ভর করবে।

ই-সেবায় তথ্য পাঠানোর জন্য www.bteb.gov.bd ওয়েবসাইটে সাইন-ইন করে Institute Teacher Entry Menu ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড সংগ্রহের জন্য প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করে তা নিরাপদে সংরক্ষণ করতে বলা হয়েছে। তথ্য জমা দেওয়ার আগে ওটিপি গ্রহণ ও প্রদান বাধ্যতামূলক। প্রয়োজনে ০১৫৫০৬২০৬০৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

তথ্য এন্ট্রির সময় চাকরির ধরনÑ রাজস্ব খাতভুক্ত, প্রকল্পভিত্তিক, ইন্সট্রাক্টর ইউআরপি, ওয়ার্কশপ সুপার ইউআরপি ও জুনিয়র ইন্সট্রাক্টর ইউআরপিÑ সঠিকভাবে নির্বাচন করতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অর্জিত সর্বশেষ তথ্য যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকরা তাদের টেকনোলজি ও পাঠদানের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ চারটি বিষয় নির্বাচন করতে পারবেন। এ ছাড়া বোর্ডের কাজে আগ্রহের ধরন হিসেবে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, পরীক্ষা, মূল্যায়ন বা নিরীক্ষণের আগ্রহ উল্লেখ করার সুযোগ রাখা হয়েছে। কেউ আগ্রহী না হলে সে বিষয়টিও স্পষ্টভাবে এন্ট্রি করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষক তথ্য এন্ট্রি বা সংশোধনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তথ্য যাচাই করে নিশ্চিত হতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা