× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযার নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা । শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এই গায়েবানা জানাযা নামাজ পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা।

জানাযার নামাজের পর সেখান থেকে ভারতের আগ্রাসন বিরোধী কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে,বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের

শিক্ষার্থী আবু দারদা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভারতে আগ্রাসন বিরোধী বক্তব্য দেওয়ায় আমাদের আবরার ফাহাদকে ভারতীয় ‘র’ এর এজেন্ট, ছাত্রলীগের কর্মিরা তাকে হত্যা করে। ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদিকেও ভারতীয় ‘র’ এর পৃষ্ঠপোষকতায় তাদের এজেন্ট

ছাত্রলীগের কর্মিরা গুলি তাকে হত্যা করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়। যত হত্যা করা হোক না কেন, আমরা তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললো। আমরাও যুগে যুগে হাদি হতে চাই বলেও মন্তব্য করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা