মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমাদের ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক পদ শুন্য । আর প্রধান শিক্ষক পদ যদি শুন্য থাকে ,সেই স্কুল চলবে কি করে? আমাদের সহকারী শিক্ষকরা পদোন্নতি ছাড়াই শিক্ষকতা করে যাচ্ছেন।
ইচ্ছে থাকা সত্তে¡ও আমরা তাদের প্রমোশন দিতে পারছিনা। শুধুমাত্র একটি ছোট মামলার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না।’
তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজারে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘আমার হাতে যদি ক্ষমতা থাকতো তবে আমি প্রত্যেকটা স্কুলে পুরোপুরি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের রূপান্তরিত করতাম। আর যার নেতৃত্বে থাকতেন একজন প্রধান শিক্ষক। কিন্তু একই সঙ্গে তাদের দায়বদ্বতা থাকতো বছর শেষে বেইজমেন্ট এলাকায় কতজন শিক্ষার্থীকে তারা আকৃষ্ট করতে পেরেছেন। আলোচনায় অংশগ্রহণ করেন আলী আমজদ ,পূর্ণা রায় ভৌমিক, কল্যাণ দেব প্রমুখ।