× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শুন্য- স্কুল চলবে কি করে : প্রশ্ন গণশিক্ষা উপদেষ্টার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

দেশে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শুন্য- স্কুল চলবে কি করে : প্রশ্ন গণশিক্ষা উপদেষ্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমাদের ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক পদ শুন্য । আর প্রধান শিক্ষক পদ যদি শুন্য থাকে ,সেই স্কুল চলবে কি করে? আমাদের সহকারী শিক্ষকরা পদোন্নতি ছাড়াই শিক্ষকতা করে যাচ্ছেন।

ইচ্ছে থাকা সত্তে¡ও আমরা তাদের প্রমোশন দিতে পারছিনা। শুধুমাত্র একটি ছোট মামলার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না।’ 

তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজারে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের প্রমুখ। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘আমার হাতে যদি ক্ষমতা থাকতো তবে আমি প্রত্যেকটা স্কুলে পুরোপুরি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের রূপান্তরিত করতাম। আর যার নেতৃত্বে থাকতেন একজন প্রধান শিক্ষক। কিন্তু একই সঙ্গে তাদের দায়বদ্বতা থাকতো বছর শেষে বেইজমেন্ট এলাকায় কতজন শিক্ষার্থীকে তারা আকৃষ্ট করতে পেরেছেন। আলোচনায় অংশগ্রহণ করেন  আলী আমজদ ,পূর্ণা রায় ভৌমিক, কল্যাণ দেব প্রমুখ।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা