× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে খুবির ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের‘বি’ ইউনিটের (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা দিতে এসে মো. তাহির উজ জামান আকাশ নামে এক ভর্তিচ্ছুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে ঢাবির মোকাররম ভবনের রোবটিক্স বিভাগে (পরীক্ষা কেন্দ্র) পরীক্ষা দিতে আসলে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

এসময় গেটে থাকা কয়েকজন নিরাপত্তাকর্মী অজ্ঞান অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে সেখানকার কর্ত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসলে অসুস্থতাবোধ করে ওই শিক্ষার্থী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র থেকে জানা গেছে, তার পিতার নাম মো. ইসলমাইল হোসেন এবং মাতার নাম শামীমা আক্তার। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রসঙ্গত, আজ (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা