× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদি’র রূহের মাগফিরাত কামনায় জাকসুর দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৫ পিএম

জাকসুতে হাদির রূহের মাগফিরাত কামনায় দুয়া মাহফিল

জাকসুতে হাদির রূহের মাগফিরাত কামনায় দুয়া মাহফিল

ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি-র রূহের মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনায় দোয়া মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও ভারতীয় আধিপত্যবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের ভাই ওসমান বিন হাদী গতকাল শাহাদাত বরণ করেছেন। এদিন আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছি। 

তিনি আরও বলেন, হাদী ভাইকে যারা গুপ্তহত্যার মাধ্যমে বিদায় করেছে, সেই আধিপত্যবাদী ও ফ্যাসিবাদীদের বাংলাদেশ থেকে নির্মূলের দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের প্রতি যে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন তা বন্ধে জাকসু ও জাবি শিক্ষার্থীরা সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করবে।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর সহ জাকসুর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা