চট্রগ্রাম অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪০ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৬ পিএম
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ১৯তম জেলা রোভার মুট আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এবারের রোভার মুটে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার প্রায় ৯ শতাধিক রোভার স্কাউট সদস্য অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংয়ে জেলা রোভার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক এবং ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫ এর মুট চিফ প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, প্রকৃতির সান্নিধ্যে থেকে রোভার স্কাউটরা নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করবে। এই রোভার মুট তারুণ্যের শক্তি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, রোভার মুট মূলত রোভার স্কাউটদের একটি বৃহৎ মিলনমেলা। এতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার রোভার স্কাউট এবং গার্ল-ইন-রোভার সদস্যরা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের নির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন ও মোহাম্মদ নঈম উদ্দীন হাসান তিবরিজী, কোষাধ্যক্ষ মো. খালেদুর রহমান, সহকারী কমিশনার এস. এম. আফজর রহমান ও রাশেদা আকতার, সম্পাদক এ. জেড. এম. বোরহান উদ্দিন, মুট স্মরণিকা ও মিডিয়া কমিটির সদস্য আরিচ আহমেদ শাহ ও মোরশেদ তালুকদার প্রমুখ।