বাসস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:২৩ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম
বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা তদন্ত শুরু করেছে।
বুধবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা কাজ শুরু করেন। তারা সরেজমিন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তদন্ত করবেন। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শুরু করেছেন।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ১৬টি মনিটরিং কমিটি ঢাকা মহানগরী, আটটি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলায়, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরে এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিন তদন্ত করে রিপোর্ট প্রদান করছে।