× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে এএনএসভিএম শিক্ষার্থীদের বিক্ষোভ

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

পবিপ্রবিতে এএনএসভিএম শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি একক কম্বাইন্ড ডিগ্রি বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষদের একাডেমিক ভবন-১-এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়-২৪ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনÑ এ দুটি ডিগ্রিকে একীভূত করে একক মানসম্মত কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে তারা টানা এক মাস শান্তিপূর্ণ আন্দোলন করেন। প্রাণিসম্পদ খাতের বৃহৎ উন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্যই এ দাবি উত্থাপন করা হয়েছিল। আন্দোলন ও যুক্তিসংগত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বিএসসি ইন ভেট, সায়েন্স অ্যান্ড এএইচ’ নামে একক কম্বাইন্ড ডিগ্রি অনুমোদন দেয়। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্য নিয়ে পুনরায় আলাদা ‘অ্যানিমেল হাজবেন্ড্রি’ ডিগ্রি চালুর জন্য আদালতে রিট করেছেন। এ রিট সম্পূর্ণ অযৌক্তিক এবং ভেটেরিনারি শিক্ষার মানহানি ঘটাবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী নাজমুল হুদা বলেন, আলাদা ডিগ্রি পুনরায় চালু হলে আমাদের পেশাগত স্বীকৃতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ মোস্তফা বলেন, যারা রিট করেছেন, তারা মূলত আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা সেটা মেনে নেব না। রুফাইদা জেরিন বলেন, আমরা চাই ডিগ্রির স্বকীয়তা, মর্যাদা ও সার্বিক মান বজায় রেখে একটাই ডিগ্রি বহাল থাকুক।

বিক্ষোভরত শিক্ষার্থীরা অবিলম্বে চলমান রিট বাতিল এবং পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা