× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি ভর্তি পরীক্ষা

আবেদন ছাড়াল দুই লাখ, শেষ সময় রবিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে কাল (রবিবার)। এখন পর্যন্ত তিনটি ইউনিটে ২ লাখ ২৭ হাজার ৮৮০টি আবেদন জমা পড়েছে। আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর বেলা ১২টা থেকে এবং শেষ হবে আগামীকাল (৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তিনি জানান, ‘আগামীকাল ৭ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদনের শেষ সময়। তবে ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা পেমেন্ট করা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ২৭ হাজার ৮৮০টি। 'এ' ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ৩০০টি, 'বি' ইউনিটে (বাণিজ্য বিভাগ) ২৪ হাজার ৫৫০টি এবং 'সি' ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ১ লক্ষ ৭ হাজার ৩০টি।

আগামী ১৬ জানুয়ারি 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরিক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরিক্ষা শুরু হবে। ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ বছরের ভর্তি পরিক্ষায় সিলেকশন থাকবে না এবং পরীক্ষা নেওয়া হবে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায়। এছাড়া, এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা