× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি সমাবর্তন বর্জনের ঘোষনা একাংশের, অনড় প্রশাসন

রাবি প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

রাবি সমাবর্তন বর্জনের ঘোষনা একাংশের, অনড় প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন সাবেক শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, সমাবর্তনের অতিথি ও সময় পুনঃবিবেনা করে পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দিতে হবে। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ বর্ষের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী রাসেল কবির ও ২০১৩-১৪ বর্ষের মোহাম্মদ আলী।

এর আগে দুইবার সমাবর্তনের সময় পিছিয়ে গত ২২ অক্টোবরে সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা হয় আগামী ১৭ ডিসেম্বর। সমাবর্তনে সভাপতি নির্ধারণ করা হয় শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে। এ ছাড়াও অতিথি হিসেবে থাকার কথা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ইউজিসি চেয়ারম্যান এ এস এম ফায়েজের। অতিথিদের নাম ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন সাবেক শিক্ষার্থীরা। এই পরিপ্রেক্ষিতে তারা অতিথি ও সময় পুনঃবিবেচনা এবং রেজিষ্ট্রেশন উন্মুক্ত করার দাবি জানিয়ে গত ৩০ নভেম্বর উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আজ সংবাদ সম্মেলনে তারা সমাবর্তন বর্জনের হুশিয়ারি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা অতিথি নির্বাচন নিয়ে চরম অসন্তোষ ব্যক্ত করছি। কোনো অতিথিকে অসম্মান বা অশ্রদ্ধার জায়গা নয়, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যের জায়গা থেকে আমরা এটি বিবেচনা করছি। আসন্ন নির্বাচনের আগে অতিথিদের পাওয়া না যায়, তাহলে নির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে অতিথি করার ব্যাপারে আমরা মতামত জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, এ বছরের সমাবর্তনে রাষ্ট্রপতি শিক্ষা উপদেষ্টাকে মনোনীত করেছেন। আমাদের অতিথিদের আমন্ত্রন জানানো, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও ভেন্যু প্রস্ততের কাজ অনেকদূর এগিয়ে গিয়েছে। এই মূহুর্তে এটাকে পুনঃবিবেচনার সুযোগ নেই। নির্দিষ্ট সময়েই সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা