× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮ পিএম

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনিত হয়েছেন মো. মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচিত অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ভোট গণনা ২টায় শুরু হয় এবং ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। 

সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছেন ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছেন ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছেন ৭১ ভোট।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশা করব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে। 

প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, ‘আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা