× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে শুরু জাতীয় ভাষা উৎসব

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম

বাকৃবিতে শুরু জাতীয় ভাষা উৎসব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো জাতীয় ভাষা উৎসব-২০২৫ শুরু হয়েছে। দেশের ২৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে  বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।

শুক্রবার (৫ ডিসেম্বর) টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ‘বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ' উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্ব  শুরু হয়। দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী পর্ব শেষে কৃষি অনুষদের গ্যালারিতে ভাষাগত দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভাষা প্রতিযোগিতায় ৬টি ভাষার ওপর ১০টি বিভাগ (সাহিত্য উৎসব প্রথম ও দ্বিতীয় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, জার্মানি, জাপানিজ, স্প্যানিশ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষা, কানেকটেড ডট, ফিকশন ফিউশন) থেকে বিজয়ী মোট ২৫ জনকে পুরস্কৃত করা হবে। 

এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম‌ধ্যে ভাষা বিষয়ে আগ্রহ চমকপ্রদ। তাদের ভাষাগত দক্ষতা যাচাই এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা