× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার খুলছে জবি, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ভূমিকম্প উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ১৫ দিনের ছুটি শেষে আগামী ৮ ডিসেম্বর (সোমবার) খুলছে বিশ্ববিদ্যালয়। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জকসু নির্বাচনের নতুন তারিখের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের সিন্ডিকেট মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে, এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে, সব ফরমালিটি শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

এছাড়া, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবে ১৫-২৭ ডিসেম্বর পর্যন্ত। তারপর ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোট গ্রহণের পর ভোট গণনা শুরু হবে।সবশেষ ফলাফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর। 

এর আগে একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা