× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ ডিসেম্বর পর্যন্ত ঢাবি বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৫ পিএম

২৮ ডিসেম্বর পর্যন্ত ঢাবি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চালু থাকবে। 

বুধবার (৩ ডিসেম্বর) ঢাবির ডিনস কমিটির সভা শেষে জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের মূল্যায়ন পর্যালোচনা করা হয়। বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু হবে। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

এ ছাড়া জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবেন।

উল্লেখ্য, ভূমিকম্প ঝুঁকির কারণে গত ২২ নভেম্বর ঢাবি প্রশাসন দুই সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের পরদিন বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা