× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববিতে বাদ দেওয়া সুব্রতকে বিজেএস গেজেটে অন্তর্ভুক্তির দাবি

ববি প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩ পিএম

ববিতে বাদ দেওয়া সুব্রতকে বিজেএস গেজেটে অন্তর্ভুক্তির দাবি

১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) গেজেট থেকে বাদ পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সুব্রত পোদ্দারসহ ১৩ জনকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরাÑ ‘আজকে সুব্রত দাদা, কালকে আমি, পরশু তুমি’, ‘চাকরি আমার, কষ্ট আমার, রাজনৈতিক পরিচয় কেন বাপ-দাদার’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড প্রদর্শনী করেন। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক কারণে সুব্রত পোদ্দারকে গেজেটভুক্ত করা হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জিসান আহমেদ বলেন, ‘বিগত বিজেএস পরীক্ষায় সব ধাপ অতিক্রম করার পরও গোয়েন্দা তথ্য নামে ১৩ জনকে নিয়োগ করা হয়নি!! এরই মধ্যে একজন আমাদের সুব্রত পোদ্দার দাদা। যিনি হার না মানা পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছেন, যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী অবগত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা