× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তাপহীন ব্রাকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৩৮ পিএম

উত্তাপহীন ব্রাকসু নির্বাচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো উত্তাপ নেই। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হলেও প্রথম দিনেই প্রত্যাশার তুলনায় খুব কম শিক্ষার্থী ফরম সংগ্রহ করেন।

বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা  সূত্রে জানা গেছে, দিনব্যাপী দুই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলে মাত্র ৭টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদ থেকে ৫টি শহীদ মুখতার ইলাহি হল থেকে ১টি এবং বিজয় ২৪ হল থেকে ১টি ফরম তোলা হলেও নারী হল শহীদ ফেলানী হল থেকে কোনো শিক্ষার্থীই ফরম সংগ্রহ করেননি।যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কেন্দ্রীয় সংসদের ফরম তোলেন, সহ-সভাপতি পদে কাউসার ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পদে মোঃ আহসান হাবিব রকি,ক্রিয়া ও সমাজসেবা বিষয়ক পদে পার্থ বাবু শুভ,নির্বাহী সদস্য পদে দিপু ইসলাম।

এছাড়া শহীদ মুখতার ইলাহি হল সংসদ নির্বাচনে "স্বাস্থ্য পরিবেশ ও পাঠ কক্ষ সম্পাদক" পদে আব্দুল্লাহ বিন জাহিদ।বিজয় ২৪ হল সংসদে সহ-সভাপতি পদে মেহেরুল ইসলাম মনোনয়ন পত্র তুলেছেন।

অনেকেই মনে করছেন পদত্যাগঘটিত অস্থিরতায় প্রার্থীদের মধ্যে আগ্রহ কম দেখা দিয়েছে। 

টানা দুইজন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগে শিক্ষার্থীদের মাঝে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন,“প্রধান নির্বাচন কমিশনার ছাড়া নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। তাই অনেকেই ফরম তুলতে আগ্রহী নন।”

চূড়ান্ত ভোটার তালিকায় প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষর না থাকা নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মাঝে।

তবে  অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে বলেন,প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। নির্বাচন কমিশনার আমির শরীফ বলেন,তিনি যেহেতু একবার পদত্যাগ পত্র দিয়েছিলেন তাই মিডিয়া ফেস করতে চাচ্ছেন না।তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।

তার সঙ্গে ব্যক্তিগতভাবে ও ফোনে কথা বলেছি তিনি বলেছেন আমাদের সঙ্গে আছেন।

 ইতোমধ্যে সিন্ডিকেটের একজন মেম্বার তার সঙ্গে কথা বলেছেন।পদত্যাগের বিষয়ে উপাচার্যের সঙ্গেও কথা বলেছি, তিনি অধ্যাপক ড.শাহজামানের সঙ্গে কথা বলেছেন। 

নির্বাচন কমিশনার আমির শরীফ আরও বলেন,উপাচার্যের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি তিনি আমাদের নিশ্চিত করেছেন  যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি তিনি আছেন।  

ফরম বিতরণের আজকে প্রথম দিন শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে  ফরম তুলেছে, আগামী দিন  অনেকে ফরম নিতে আসবে।আমরা সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা