× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাকসু নির্বাচন কমিশন

নির্বাচনে বিঘ্ন ঘটানোর দায় রেজিস্টারের

রংপুর অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:১৩ পিএম

নির্বাচনে বিঘ্ন ঘটানোর দায় রেজিস্টারের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। নির্বাচনের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর পেছনে রেজিস্টারসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে দায়ী করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনার আমির শরীফ, মাসুদ রানা, ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান, হাসান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী ২৬ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর থেকে মনোনয়ন বিতরনের কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন রেজিস্টারের কাছে চিঠি দিয়ে এবং মৌখিকভাবে অনুরোধ করেও হল ভিত্তিক শিক্ষার্থী তালিকা, চুড়ান্ত আচরণবিধি ও নির্বাচনী নীতিমালা নির্ধারিত সময়ে কমিশনকে সরবরাহ করেনি। উপরন্ত বিভিন্ন গণমাধ্যমে রেজিস্টার বক্তব্য দিয়েছেন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। রেজিস্টারের এমন ভুল তথ্য প্রচার, দায়িত্বজ্ঞানহীন ও অনাকাঙ্খিত এবং নির্বাচন ব্যবস্থাপনার প্রতি অশ্রদ্ধার প্রকাশ বলে মনে করে নির্বাচন কমিশন। প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো সময়মত সহযোগিতা না করলে তফশীল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান বিঘ্নিত হবে। যার পূর্ন দায়ভার বিলম্বসৃষ্টিকারী দপ্তরের উপর বর্তাবে বলে জানায় কমিশন।

নির্বাচন কমিশনার মাসুদ রানা বলেন, যেহেতু নির্বাচনের মনোনয়নপত্র ও চুড়ান্ত ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই বিলম্বের কারণ আমরা স্পষ্ট করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা