× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখবে : বিশেষজ্ঞদের মত

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখবে : বিশেষজ্ঞদের মত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) চতুর্থ জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) শুরু হওয়া দুদিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য ‘জলবায়ু সহনশীলতা এবং টেকসই কৃষির জন্য প্ল্যান্ট সায়েন্স’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন বিএসপিএসটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে লবণাক্ততা, খরা, জলাবদ্ধতা ও উচ্চ তাপমাত্রার মতো চ্যালেঞ্জ বাড়ছে। এই পরিস্থিতিতে টেকসই কৃষি নিশ্চিত করতে হলে উদ্ভিদের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় ও অপ্রচলিত ফসলের ব্যবহার বাড়ানো জরুরি।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে জন্মানো স্থানীয় উদ্ভিদগুলো নিজেদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বিশেষ বৈশিষ্ট্য অর্জন করেছে। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা সহনশীল উদ্ভিদ কিংবা খরা অঞ্চলের পানি সংরক্ষণ ক্ষমতাসম্পন্ন ফসল এসবই জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনে সম্ভাবনার নতুন পথ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, উদ্ভিদের বৈচিত্র্য আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলার শক্তিশালী অস্ত্র। দেশের বিভিন্ন অঞ্চলে থাকা স্থানীয় উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করতে পারলে টেকসই কৃষি ব্যবস্থার সহায়তা আরও দৃঢ় হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা