চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২৩:২৪ পিএম
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেছেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফসহ সেদেশের নামকরা ১৪টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। এ সময় তারা ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের সাঙ্গে পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সম্প্রতি অনুষ্ঠিত এই মতবিনিময়
সভায় প্রতিনিধিদলে ছিলেন উচ্চশিক্ষা কমিশন, ইসলামাবাদের প্রজেক্ট পরিচালক জেহানজেব
খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্স, এনইউসিইএস ফাস্টের
রেক্টর ড. আফতাব আহমেদ ও ইন্টারনাল এডুকেশনের কো-অর্ডিনেটর ওয়াকার বেইগ, উচ্চশিক্ষা
কমিশন, ইসলামাবাদের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়াকার খান ও সহকারী তানজিলা
নাগবি, করাচি ডিওডব্লিউ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের পরিচালক (অ্যাডমিশন) তৈয়বা
আমীর ও কোয়ালিটি এনহেন্সমেন্ট সেলের পরিচালক ড. সনম সমরো, লিয়াকুত ইউনিভার্সিটি অব
মেডিকেল সায়েন্সের অধ্যাপক ড. বিনাফশাহ মঞ্জুর, কিউইসি প্রধান ড. সৈয়দ ফাসিহা
শাহ, এনইডি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আমীর ইকবাল, পাক-অস্ট্রিয়া
ফ্যাচোচস্কুল : ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, হরিপুরের সহকারী অধ্যাপক ড. আমিরজেব
খান ও ড. রিজওয়ান আহমেদ, পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অ্যাডমিশন) ড. সাইফুল্লাহ
খান, লাহোর বিশ্বিবিদ্যালয়ের এপি ও কাউন্সিলর সরুপ আনোয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি
অব মডার্ন ল্যাংগুয়েজ, ইসলামাবাদের পরিচালক (একাডেমিক) অধ্যাপক ড. নাদিম তালিব, ন্যাশনাল
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর জাফর আব্বাস নাগবি, কমসেটস
ইউনিভার্সিটি, ইসলামাবাদ, হেড অব ইন্টারনাল অফিস ড. হামাদ ওমর, ন্যাশনাল ইউনিভার্সিটি
অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইসলামাবাদের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নাঈম, লাহোর
ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সানিয়া মনসুর,
ফাতিমা জিন্নাহ ওমেন ইউনিভার্সিটির ডিন ও অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড.
আজরা ইয়াসমিন এবং বিকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটি, লাহোরের লিড একাডেমিক ওমর ইমাম।