× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাঙ্গনে উগ্রবাদী রাজনীতির কোনো স্থান নেই: ববি হাজ্জাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শিক্ষাঙ্গনে উগ্রবাদী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ববি হাজ্জাজ। তিনি বলেন, ৫২, ৭১, ৯০ এবং ২৪-এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে মুক্তচিন্তা ও তরুণদের সাহসিক ভূমিকা আমাদের জাতির ইতিহাস বদলে দিয়েছে। তাই শিক্ষাঙ্গনে উগ্রবাদী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

ববি হাজ্জাজ বলেন, যেকোনো ধরনের উগ্রপন্থা দেশের অগ্রগতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। শিক্ষাপ্রতিষ্ঠান হলো মুক্ত চিন্তার চর্চার স্থান, আর প্রতিটি শিক্ষার্থীকে মুক্ত মনে ভাবতে শেখানো শিক্ষকদের অন্যতম দায়িত্ব।

সভায় আরও উপস্থিত ছিলেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা জামান, উপাধ্যক্ষ মুহাম্মাদ নাজমুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আইয়ুব আলী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ শামিমা নার্গিস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা